Entertainment

2 years ago

Film Review: তদন্তের মোড়কে থ্রিলারের স্বাদ নিয়ে হাজির 'দ্য নন্দিনী মার্ডার কেস'

The Nandini Murder Case (File Picture)
The Nandini Murder Case (File Picture)

 

কোভিড কালীন লকডাউনের সময় থেকে বিনোদনের অন্যতম চাবিকাঠি কিন্তু ওটিটি। আর সেই চাবিকাঠিকে আশ্রয় করে ছবি নির্মাতারা পৌঁছে যাচ্ছে দর্শকের ড্রইং রুম থেকে শুরু করে বেড রুমে। আর একপ্রকার এটা বলাই বাহুল্য যে  ওটিটির মঞ্চে সেরার দৌড়ে এগিয়ে কিন্তু থ্রিলার। তাই আবারও থ্রিলারের তৃষ্ণা মেটাতে অভিনন্দন দত্তের উপহার  'দ্য নন্দিনী মার্ডার কেস'। এই সিরিজেও আপনি ডুবে যেতে পারেন রহস্যের অনুকূলে। ছবির গল্পে উত্তর ভারতের এক শুটিং এর খুনের নেপথ্যে চলে রহস্য।  শ্যুটিং করতে গিয়ে খুন হন নন্দিনী চট্টোপাধ্যায়। এই খুনের তদন্তেই বেড়িয়ে আসবে চাঞ্চল্যকর তথ্য। তবে একেবারে চেনা ছকেই সাজানো হয়েছে এই সিরিজের প্রেক্ষাপট। তবে তা হলেও গল্পে আছে নানান অজানা মোড়, তবে সেটা বরং ক্রমশ প্রকাশ্যই থাক। 
'দ্য নন্দিনী মার্ডার কেসে'র সুত্র ধরেই আবার দেখা গেল বল্লভপুরের রুপকথার সেই অনবদ্য জুটি দেবরাজ ভট্টাচার্য ও সত্যম ভট্টাচার্যকে। এই দুই অভিনেতাই নিজেদের অভিনয়ের মাধ্যমে আবারও নিজেদের অভিনয়ের মুন্সিয়ানা সৃষ্টি করেছে, যা নির্দ্বিধায় থ্রিলারপ্রেমী মানুষের মনে। 
এই সিরিজে নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন ঈশানী সেনগুপ্ত। শ্যুটিং চলাকালীন খুন হন তিনি। সেখানে তাঁর সঙ্গী ছিলেন হাবি কাঞ্চন ও সাংবাদিক বন্ধু পলি। সেই সঙ্গে ছিল তাঁর নায়ক রোহিত, সহ অভিনেতা আবির, আর পরিচালক সমর। খুনের ঘটনায় সন্দেহের আঙুল উঠে আসবে প্রত্যেকর দিকে। উঠে আসছে একের পর এক হাড় হিম করা সত্য। নন্দিনীর ভূমিকায় আশানী সেটা তো আগেই জনিয়েছি। তাঁর স্বামীর চরিত্রে রয়েছে অভিনেতা দেবরাজ ভট্টাচার্য। সাংবাদিক বন্ধু হয়েছেন শ্রেয়া ভট্টাচার্য। নন্দিনীর নায়ক রোহিতের চরিত্রে সত্যম ভট্টাচার্য। সহ অভিনেতা আবির হয়েছেন আরিযুন ঘোষ। পরিচালকের ভূমিকায় অভিনন্দন দত্ত। আর এসিপি লোকনাথ দে। প্রত্যেকেই নিজেদের চরিত্রে খুবই সাবলীল। রিয়েলের পরিচালককে যেন ছাপিয়ে গিয়েছে রিলের ডিরেক্টর। অভিনয় আর পরিচালনা দুই ক্ষেত্রেই দর্শকের অভিনন্দন জানিয়েছে তাঁকে। 

You might also like!