Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Tamannaah Bhatia & Vijay Varma: ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম! তারকাজুটির বিচ্ছেদের নেপথ্যে বিস্ফোরক কারণ

Tamannaah Bhatia & Vijay Varma
Tamannaah Bhatia & Vijay Varma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সদ্য কিছুদিন আগেই তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের খবর সম্প্রচারিত হয়। তবে কিছুদিনের মধ্যেই চলে আসে তাঁদের বিচ্ছেদের বার্তা। বিনোদন জগতের মজাই হলো এটা। তাদের সম্পর্ক গড়া ও ভাঙা যেন  দৈনন্দিন ঘটনা। বলিসূত্রে খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি এই ঘটনা ঘটেছে। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় এবং তামান্না। এখন থেকে নাকি তাঁরা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও কিছু মাসে আগেও তাঁদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর,"তাঁরা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না।" প্রেম নেই, তবে বন্ধুত্ব আছে - এটা বিনোদন জগতের অনেকের ক্ষেত্রেই দেখা যায়। 

 এই বিষয়ে তারা অবশ্য নিজেরা কিছু বলেননি। আগে কখনো নিজেদের প্রেম নিয়ে কোনও দিনই তাঁরা রাখঢাক করেননি। প্রকাশ্যে জানিয়েছেন তাঁরা ডেট করছেন। এমনকি, মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই,শীঘ্রই বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন তাঁরা। এত আলোচনার মাঝেই ছন্দপতন। এমনকি তাঁরা একসঙ্গে বাড়ি নেবেন বলেও ঠিক করেছিলেন। বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়ি খুঁজছিলেন তাঁরা। তারপরে কি এমন ঘটলো যে সব শেষ হয়ে গেলে? সেই প্রশ্ন নাগরিক মহলের একাংশের।  

You might also like!