
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পান থেকে চুন খসলেই কটাক্ষের শিকার হন সিলভার স্ক্রিনের জনপ্রিয় মুখেরা। এবার সেই কটাক্ষ থেকে বাদ পড়লেন না শাহরুখ তনয়া সুহানা। সম্প্রতি এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে প্রথম কাজেই কটাক্ষের শিকার অভিনেত্রী। কেউ কেউ তো আবার তাঁকে তুলনা করলেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সাথে।
বিজ্ঞাপনে দেখা গেছে, ঠোঁটে লাল রং, গায়ের রং যেন ফেটে পড়ছে সুহানার। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তাঁর গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন ‘‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’’ কেউ লিখেছেন, ‘‘ওঁকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’’ কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন, ‘‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনও শেডের লিপস্টিক পরানো যেত ওঁকে। কোনও আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?’’ কেউ লিখেছেন, ‘‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনও দরকার ছিল কি?’’ কারও সোজাসাপটা প্রশ্ন, ‘‘ওঁর গায়ের রং ফর্সা করার কী দরকার?’’
