Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Bachchan Family: বিচ্ছেদের জল্পনায় জল! আর্চিসের প্রিমিয়ারে সপরিবারে হাজির ঐশ্বর্য

Bacchan Family (File Picture)
Bacchan Family (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিয়ে ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর! এই নিয়ে চলছিল জল্পনা। তবে এবারে জল্পনায় জল, গোটা বচ্চন পরিবারের সঙ্গে হাসিমুখে দেখা মিলল বহুরানি ঐশ্বর্যর। অভিষেকের একমাত্র বোনপোকে স্টার হওয়ার টিপসও দিলেন মামিমা অ্যাশ। অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে হাজির অ্যাশ। 

ম্যাচিং আউটফিটে এদিনের জশন-এ সামিল বচ্চন পরিবার। কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটে দ্যুতি ছড়ালেন নীল নয়না, পাশে কালো ব্লেজারে ঝলমলে অভিষেক। আরাধ্যাও পৌঁছেছিল পিসতুতো দাদার ছবি দেখতে। নাতির ডেবিউ ছবি নিয়ে উচ্ছ্বাস অমিতাভের চোখেমুখে। পাপারাৎজিদের দেখে এদিনও মেজাজ হারালেন জয়া। তিনি অবশ্য পরিবারের সঙ্গে খাপ খাইয়ে কালো পোশাক পরেননি, অফ হোয়াইট আর সোনালি কাফতানে দেখা মিলল জয়ার। অগস্ত্যর দিদি নভ্যার দেখা মিলল লাল গাউনে। পৌঁছেছিলেন বচ্চন কন্যা শ্বেতা এবং তাঁর স্বামী নিখিল নন্দাও।

You might also like!