Entertainment

2 years ago

Serial TRP : TRP-তে অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী-র মধ্যে জোর টক্কর

A strong clash between Anurag's touch and Jagaddhatri in TRP
A strong clash between Anurag's touch and Jagaddhatri in TRP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত সপ্তাহেই পুরনো পজিশনে ফিরে এসেছিল 'জগদ্ধাত্রী' । কিন্তু, চলতি সপ্তাহে ফের জ্যাস সান্যালকে টপকে গেল দীপা । আবারও বেঙ্গল টপার 'অনুরাগের ছোঁয়া' । আর দ্বিতীয় স্থানে 'জগদ্ধাত্রী' ।

প্রথম দুই স্থানের মধ্যে যদিও ফারাক মাত্র ১ নম্বরের । অনুরাগের ছোয়াঁ-র নম্বর ৮.২ । জগদ্ধাত্রী পেয়েছে ৮.১ । গত কয়েক সপ্তাহের মতো তিন নম্বরে রয়েছে ফুলকি । প্রাপ্ত নম্বর ৭.৬ ।

৭.২ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে 'রাঙা বউ' । পঞ্চম স্থানে বড় চমক । এতদিন টিআরপি প্রায় তলানিতে ছিল 'সন্ধ্যাতারা'-র । কিন্তু, গত সপ্তাহ থেকেই চমক দেখাচ্ছে ধারাবাহিক । চলতি সপ্তাহে আরও নম্বর বাড়ল এই ধারাবাহিকের । ৬.৯ নম্বর পেয়ে পাঁচে জায়গা করে নিল 'সন্ধ্যাতারা' ।

এদিকে, অনেকটাই নম্বর কমেছে ধারাবাহিক 'নিম ফুলের মধু'-র । পাঁচের মধ্যে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক । গত সপ্তাহে ছয় নম্বরে থাকা 'কার কাছ কই মনের কথা' ধারাবাহিকটি নেমে এল দশে ।

ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিকগুলি-

ষষ্ঠ- নিম ফুলের মধু (৬.৬)

সপ্তম- বাংলা মিডিয়াম (৬.৫)

অষ্টম- হরগৌরী পাইস হোটেল (৬.৪)

নবম- খেলনা বাড়ি (৬.৩)

দশম- তুঁতে (৫.৯)/ কার কাছে কই মনের কথা (৫.৯)

You might also like!