Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Big Boss Season 17: নয়া অবতারে সলমন! প্রকাশ্যে এল বিগ বস ১৭ -এর প্রোমো

Salman in a new avatar! The promo of Bigg Boss 17 is out
Salman in a new avatar! The promo of Bigg Boss 17 is out

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক মাস আগেই শেষ হল বিগ বস OTT সিজন ২। সেটার রেশ কাটতে না কাটতেই নয়া চমক।  প্রকাশ্যে এল বিগ বস ১৭ -এর প্রোমো। আর সেখানেই আবারও সঞ্চালক হয়ে ধরা দিতে চলেছেন সলমন খান।

বিগ বস সিজন ১৭ -এর প্রথম প্রোমোতে সলমন ঘোষণা করেন যে দর্শকরা এতদিন বিগ বসের চোখ দেখেছেন, এবার তার তিনটি অবতার দেখতে চলেছেন শোতে। আর এই তিনটি অবতারের প্রথমটা হল মন। সেখানে সলমন খানকে একটি লাল রঙের কুর্তা পরে হাসতে দেখা যাচ্ছে।

এরপর দ্বিতীয় অবতার হিসেবে তিনি ঘোষণা করেন মস্তিষ্ক বা বুদ্ধিকে। আর তৃতীয় অবতার হল ক্ষমতা। পরিশেষে তিনি বলেন, 'এখনের জন্য এতটুকুই, প্রোমো শেষ হল।'

প্রোমোর শেষে এই শোয়ের নতুন লোগো এবং ট্যাগলাইন চোখে পড়ল। সঙ্গে দেখা কামিং সুন। সলমন এই পোস্ট শেয়ার করে লেখেন, 'এবার বিগ বস একদম অন্য খেলা দেখাবে। আর সেটা দেখে সবাই স্তম্ভিত হয়ে যাবেন।'

You might also like!