Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Viral Hoax Alert:আশা ভোঁসলেকে নিয়ে গুজব ছড়াতেই তোলপাড়! মুখ খুললেন ছেলে আনন্দ ভোঁসলে

Asha Bhosle death rumor,
Asha Bhosle death rumor,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:  খ্যাতির বোঝা বোধহয় এতটাই ভারী হয়ে ওঠে, যে কখনও কখনও তা মিথ্যে মৃত্যুও টেনে আনে! ঠিক যেমনটা ঘটল প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলের সঙ্গে। বৃহস্পতিবার হঠাৎই ছড়িয়ে পড়ে তাঁর মালা পরানো ছবি, সঙ্গে বিবরণ— ‘প্রয়াত বর্ষীয়ান গায়িকা’। সঙ্গীতপ্রেমীরা থমকে যান মুহূর্তে। একটি যুগের অবসান!” এও জানানো হয়েছে, ১ জুলাই মারা গিয়েছেন তিনি। খবর দেখে স্তব্ধ তাঁর অনুরাগীরা। বিস্মিত বলিউড। গুঞ্জন ক্রমশ বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা-পুত্র আনন্দ ভোঁসলে।

২৭ জুন ছিল রাহুল দেববর্মণের ৮৫তম জন্মদিন। এ দিন আশাকে সুরকার স্বামীর গান গাইতে শোনা গিয়েছে। মাত্র দিনকয়েকের মধ্যে এমন কি হল যে এই ধরনের খবর ছড়াল? সঙ্গীতমহল যখন এই আলোচনায় ব্যস্ত তখনই আনন্দ জানান, তাঁর মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। সুস্থ আছেন আশা ভোঁসলে। কিছু হয়নি তাঁর। কী ভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।

আনন্দের বার্তায় স্বস্তির শ্বাস ফেলেছে বলিউড। নতুন করে ভাইরাল, আরডি-র জন্মদিনের বিশেষ ভিডিয়ো। যেখানে পেলব রঙের শাড়িতে সেজে ওঠা আশা জানিয়েছেন, রাহুল দেব বর্মণের গান তিনি খুব সহজে গাইলেও এই প্রজন্মের পক্ষে গাওয়া খুব সহজ হবে না। তাঁরা তাঁর মতো করে সে সব গান কণ্ঠে ধারণ করতে পারবেন না। ওই দিন প্রয়াত সুরকারের পাওয়া সমস্ত পুরস্কার, সম্মান, তাঁর ব্যবহৃত হারমোনিয়াম, দুর্লভ ছবিও ওই ভিডিয়োয় দেখানো হয়।

You might also like!