
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়েলনন নাম রুক্মিণী মৈত্র, এই মুহুর্তে নায়িকার ঝুলিতে রয়েছে একের পর এক নতুন ছবি।বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যত্তম দুই নারী চরিত্র বিনোদিনী ও সত্যবতীতে তাকে দেখা যেতে চলেছে সে খবর এখন পুরোনো। এখন তিনি দ্রৌপদী হওয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।মহাভারতের অবিচ্ছেদ্য এক অংশ দ্রৌপদী, তাঁর অজানা গল্পই বর্ণনা করবেন নায়িকা।
মহাভারতের যুদ্ধে দ্রৌপদীর অবদান সাংঘাতিক। তাঁর অপমানে ধ্বংস কুরু বংশ। তাঁকে সঙ্গ দিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ। তাঁর সম্মানহানিতে মাশুল গুনতে হয়, কৌরবদের। এবার, রুক্মিণীর নতুন চ্যালেঞ্জ নেওয়ার পালা।সমাজের স্বাধীনচেতা নায়িকার চরিত্র পেতে ও নারীদের জন্য গলা ফাটালেন রুক্মিণী।

নায়িকা লিখেছেন, “মহাভারতের সময় থেকেই নারীর অপমানের শুরু কিনা জানি না, তবে নারীর অপমানের দণ্ড পেতে হয়েছিল কুরু বংশের সবাইকে। আজও সমাজ নারীর অধিকার এবং সাফল্য কে মেনে নিতে দ্বিধা বোধ করে! দ্রৌপদী তুলে ধরবে অপমানিত নারী সম্প্রদায়ের কাহিনী!"
নতুন এই চরিত্রের জন্য সকলের কাছে আশির্বাদ ও চেয়ে নিয়েছেন নায়িকা। উল্লেখ্য, আবার ও দেবের প্রযোজনার অংশ হতে চলেছেন নায়িকা।তবে এই ছবিতে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ কাকে বেছে নিতে চলেছেন দেব সেটি দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
