
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জওয়ানের কেরামতিতে মত্ত গোটা ভারত থেকে শুরু করে প্রায় সমগ্র বিশ্ব। এই ছবির বিখ্যাত একটি গান 'চালেয়া'। যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। গান টি গেয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাও। গানটি লিখেছেন কুমার এবং কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। আর কোরিওগ্রাফি করেছেন স্বনামধন্য ফারাহ খান।
এবার এই গানেরই বাংলা ভার্সন গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিল্পার নজরে এলেন সারেগামাপা খ্যাত রাহুল। রাহুলকে গিটার বাজিয়ে ‘চালেয়া’র বাংলা ভার্সন গাইতে দেখা যায়। 'তোকে শুধু মন দিয়েছি, তোর হয়েছি, তোর বারণে তোর হয়েছি ও... তোরই প্রেমে রোজ পড়েছি, রোজ হেরেছি, খুব খুঁজেছি তোর আড়ালে ও... আমাকে বল না একবার শুধু বল না বাসব ভালো তোকে যে অকারণে....' তাঁর লিরিক্স যে বেশ মন ছুঁয়ে যাওয়া সেটা আর বলার অপেক্ষা রাখে না।
