Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

Entertainment

2 years ago

Rachana Banerjee : মুখ্যমন্ত্রীর জন্যই রাজনীতিতে আসা, বলছেন রচনা, তবে, মা-এর নতুন জার্নিতে খুশি নয় ছেলে

Rachana Banerjee
Rachana Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রচনা বন্দ্যোপাধ্যায় । অভিনেত্রী, সঞ্চালিকার পাশাপাশি, তিনি এখন থেকে রাজনীতিবিদ । তৃণমূলের টিকিটে হুগলি থেকে লড়াই করবেন 'দিদি নং ওয়ান' । কিন্তু, রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না তাঁর কাছে । রচনা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একমাস ধরে আলোচনা হয়েছিল । খুব কনফিউসড ছিলেন । তবে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য়ই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন । কিন্তু, মায়ের এই সিদ্ধান্তে কি খুশি প্রণীল ?

রচনা কী বলছেন ?

অন্য সময়-কে দেওযা সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন, তাঁর ছেলে এই সিদ্ধান্তে মোটেও খুশি নয় । প্রণীলের প্রশ্ন, মা কি তাকে ছেড়ে চলে যাবে ? রচনা ছেলেকে জানিয়েছেন, তাঁকে হুগলিতে গিয়ে থাকতে হবে । কিন্তু, সবসময় মা-কে পাশে পাবে প্রণীল ।

রাজনীতিতে আসার প্রসঙ্গে রচনা বলেন, 'আমি দিদিকে অনেক হয়রান করেছি, একবার হ্যাঁ বলেছি, একবার না বলেছি। কনফিউসড ছিলাম, কারণ আমার ছেলে টুয়েলভে পড়ছে। ওকে সময় দিতে পারব কিনা সেটা ভয় ছিল, তবে দিদির কথায় জাদু আছে।' রচনা মনে করেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোটাও তাঁর কর্তব্য । ভোটে জিতলে মহিলাদের পাশে দাঁড়াতে চান রচনা ।

উল্লেখ্য, একসময় মিস ক্যালকাটাও হয়েছিলেন রচনা । কিন্তু, তখন তিনি ছিলেন ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় (Jhumjhum Banerjee) । তাঁর রচনা নামটি দেওয়া প্রয়াত অভিনেতা সুখেন দাসের । দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে রচনা। গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে তিনি ‘দিদি নং ওয়ানের’ সঞ্চালনা করে চলেছেন। এখন দেখার অভিনেত্রী থেকে কতটা ‘নেত্রী’ হয়ে উঠতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়।


You might also like!