Entertainment

2 years ago

Pori moni: কলকাতায় বাংলাদেশ ফিল্ম উৎসবে পকেটমারের কবলে পরীমণির স্বামী রাজ!

Parimani & her husband Raj
Parimani & her husband Raj

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার থেকে নন্দনে শুরু হয়েছে পঞ্চম বাংলাদেশ ফিল্ম উৎসব। তাতে যোগ দিতে এসেছিলেন বাংলাদেশের নামী অভিনেতা তথা পরিমণীর স্বামী শরিফুল রাজ। শনিবার তাঁরই অভিনীত ছবি ‘পরান’ দেখানো হয় ফিল্ম উৎসবে। ওই ছবি শেষ হওয়ার পর নন্দন চত্বরেই একটি সাংবাদিক বৈঠক হয়। 

বৈঠকে অংশ নেন বাংলাদেশ ও ভারতের সাংবাদিকরাই। ওই সাংবাদিক বৈঠকেও উপস্থিত ছিলেন অভিনেতা শরিফুল রাজ। সাংবাদিক বৈঠকের পর অভিনেতাকে ঘিরে তাঁর গুণমুগ্ধদের ভিড় সৃষ্টি হয়। এর পর অভিনেতা নন্দন চত্বর ছেড়ে বেরিয়ে আসার সময়ই সঙ্গে থাকা একটি মোবাইলে কোনও ফোন এসেছে কি না, তা দেখতে গিয়েই বুঝতে পারেন, পকেটে নেই আইফোন মোবাইল। তিনি দেখেন, নিজের পকেটে কিংবা ঘনিষ্ঠদের কারও কাছেই মোবাইলটি রাখা নেই। উদগ্রীব হয়ে তাঁকে মোবাইলটি খুঁজতে দেখে নন্দনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের আধিকারিকরা চলে আসেন। শরিফুল তাঁদের সবটা খুলে বলেন। সঙ্গে সঙ্গে হেস্টিংস থানার আধিকারিকরা এসে অভিনেতার সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছয় লালবাজারের গোয়েন্দাদের কাছে। গোয়েন্দাদের একটি টিমও হাজির হয় নন্দনে। মোবাইল চুরির তদন্ত শুরু হয়।

You might also like!