Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Albart Kaboo: সারেগামাপা-র মঞ্চেই ফের বিবাহ সারলেন কন্যাহারা পিতা অ্যালবার্ট কাবো!

On the stage of Saregamapa, Albert Kabo  got married again!
On the stage of Saregamapa, Albert Kabo got married again!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারেগামাপা ২০২৩ এর মঞ্চ প্রথম থেকেই মাতিয়ে রেখেছেন বাংলার শিল্পী অ্যালবার্ট কাবো। তাঁর গানে মুগ্ধ বিচারকমণ্ডলী। যাঁদের মধ্যে রয়েছেন, অনু মালিক, হিমেশ রেশমিয়া এবং নীতি মোহন। তবে এই কনটেসটেণ্টের পাশাপাশি বাংলা থেকে সারেগামাপা-র মঞ্চে জায়গা করে নিয়েছেন রণিতা বন্দ্যোপাধ্যায়, ঋক বসু, সোনিয়া গাজমে, বুলেট, স্নেহা ভট্টাচার্যরা। 

তবে এবার গানের মঞ্চ পরিণত হল বিয়ের মণ্ডপে। সম্প্রতি জি-এর পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বিখ্যাত পরিচালক সূরজ বারজাতিয়া নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন কাবো ও তাঁর স্ত্রী পূজা ছেত্রীর। 

ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরে আছেন কাবো। মাথায় গোলাপি পাগড়ি। পূজা পরে আছেন লেহেঙ্গা। দুজনের মালা বদল হল। এরপর সাত পাকে ঘোরেন তাঁরা। অন্যান্য প্রতিযোগীরা দুজনের গায়ে ফুল ছুঁড়ে মারছে। সূরজ বারজাতিয়াকে বলতে শোনা যায়, ‘বেদির চারপাশে তো সবাই ঘোরে। কিন্তু জীবনের আগুনে যে সম্পর্ক সফল হয় সেটাই আসল বিয়ে।’


You might also like!