Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Nataša Stanković: একলা লড়াইয়ের ইঙ্গিত নাতাশার, হার্দিককে লক্ষ্য করেই কী এই মন্তব্য?

In July last year, Natasa confirmed her separation from Hardik
In July last year, Natasa confirmed her separation from Hardik

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভাঙনের পরে হার্দিকের অনুরাগীরা সবটা না যেনে প্রথমেই আঙুল তুলেছিলেন নাতাশার দিকে । কাঠগড়ায় দাড় করিয়েছিলেন সার্বিয়ান মডেলকে। গত বছরেই হার্দিক পাণ্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে নাতাশা স্তানকোভিচের। বিবাহবিচ্ছেদের পর পুত্রকে নিয়ে চলে গিয়েছিলেন । কিন্তু ফের নিজের জমি শক্ত করে ভারতে ফিরেছিলেন এবং নিজের কাজে মন দিয়েছিলেন নাতাশা । কি ভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই কথাই মনে করিয়ে দিলেন হার্দিকের প্রাক্তন স্ত্রী।

মডেলিং এবং মিউজিক ভিডিও দিয়ে কাজ করে কেরিয়ার শুরু করেছিলেন নাতাশা। তাঁর পর হার্দিকের স্ত্রী হিসাবে পরিচিত হন তিনি । কিন্তু এবার নিজের পরিচিতি নিজেই তৈরি করবেন বলে দাবি করেছেন নাতাশা।তাই সমাজ মাধ্যমে নিজের ছবির সঙ্গে লিখলেন " আমার এই নতুন সংস্করন কিন্তু ভাগ্যের জোরে তৈরি হয়নি ।নিজের উদ্দেশ্যেই নাতাশা লিখেছেন ,"এই মানুষটা বার বার উঠে দাঁড়িয়েছে ।যখন পরিস্থিতি খুব কঠিন ,তখনও নিজের চেষ্টাতেই উঠে দাঁড়িয়েছে। যখন পাশে কেউ ছিল না, কেউ ঘুরে তাকায়নি,তখনও এই মানুষটা ঘুরে দাঁড়িয়েছে" । অনুরাগীদের এই রকম মনের জোর রাখার পরামর্শ দিয়েছেন নাতাশা। অনুরাগীরাও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ আবার লিখেছেন , "আপনি সত্যিই অনুপ্রেরণা  জোগাতে পারেন ।এভাবেই ভালো কাজ করে চলুন। আপনার পরিস্থিতি খুব ভালো করেই আমরা বুঝতে পারছি " । 

বিবাহবিচ্ছেদের পরে সকলেই দায়ী করেছলেন নাতাশাকে । কিন্তু পরে জানা যায় সম্পর্কে মোটেই মনযোগী নন হার্দিক । পরে আরও প্রকাশ্যে আসে , ইতিমধ্যেই নতুন সম্পর্কে জরিয়েছেন হার্দিক । ক্রমশ নাতাশার দিক থেকে কটাক্ষের বাণ কমতে থাকে ।

You might also like!