Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Mumbai police calls actor Ranvir singh : 'অশ্লীলতা'য় অভিযুক্ত রণবীর সিংকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ

Mumbai police calls actor Ranvir singh
Mumbai police calls actor Ranvir singh

 

মুম্বই, ১২ আগস্ট  : অনাবৃত শরীরে ফোটোশ্যুট ঘিরে তৈরি হওয়া বিতর্কে বলিউড অভিনেতা রণবীর সিংকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ।

এক ফ্যাশন পত্রিকার জন্য নিরাবরণ হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফোটোশ্যুট করেছিলেন রণবীর। গত মাসে এমন ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল চর্চা। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই আগামী ২২ আগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিল মুম্বই পুলিশ।

চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ এফআইআর দায়ের করে মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ। সেই মামলাতেই রণবীরের বাড়িতে নোটিস পাঠিয়েছে পুলিশ। তবে অভিনেতা তখন বাড়িতে ছিলেন না।

You might also like!