Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Durga Puja 2023: বাংলার পাশাপাশি জমজমাট মুম্বইয়ের মুখার্জী পরিবারের পুজো

Rani Mukherjee & Kiara Advani (File Picture)
Rani Mukherjee & Kiara Advani (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার সব জায়গাতেই মাতৃ আরাধনায় রত মানুষ। এবার উঠে এল 'নর্থ বম্বে দুর্গাপুজো'র ছবি। এই পুজোই মুলত মুখোপাধ্যায় পরিবারের পুজো হিসেবে পরিচিত সেখানে। রানি, কাজল, অয়ন, সর্বানী মুখোপাধ্যায়দের পরিবারের উদ্যোগেই এই পুজো দীর্ঘদিন ধরে আয়োজিত হয়ে আসছে। সেখানেই মহাসপ্তমীর সকালে সেজেগুজে হাজির 'মুখার্জি' বাড়ির ভাইবোনেরা। শুধু মুখোপাধ্যায় পরিবারের সদস্যরাই নয়, বলিউডের বহু তারকা আমন্ত্রিত থাকেন। বাঙালিয়ানায় ভরপুর থাকে এই পুজো মণ্ডপের পরিবেশ। পুজোর পাশাপাশি ভোগ খাওয়াও থাকে এখানকার বিশেষ আকর্ষণ। শনিবার সকালে একফ্রেমে ধরা দিয়েছিলেন রানি, তানিশা, সর্বানী মুখোপাধ্যায়রা। শনিবার সকাল থেকেই রানির সঙ্গে দেখা গিয়েছিল কিয়ারাকেও। ওইদিন রানির সঙ্গে বসে পুজোর ভোগও খান কিয়ারা। চামচ নয়, হাতে করেই চেটেপুটে ভোগ খেতে দেখা গেল তাঁদের। খাওয়ার সঙ্গে চলল গল্প ও আড্ডা। সেই মুহূর্তগুলি উঠে এসেছে পাপারাৎজির ক্যামেরায়। তবে শুধু রানি-কিয়ারা নন, উপস্থিত আরও অনেককেই খিচুড়ি ভোগ খেতে দেখা গিয়েছে।

You might also like!