Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Dadagiri 10: দাদাগিরির ওপেনিং এপিসোডে ফিরবে লর্ডসের স্মৃতি!

Sourav Ganguly with his fan (File Picture)
Sourav Ganguly with his fan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুরু হতে চলেছে দাদাগিরি সিজন ১০। এই শোয়ে নবমবারের মত সঞ্চালনায় আবার দেখা যাবে বাংলার দাদা। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে এর ওপেনিং এপিসোডে ঘটল এক অসামান্য কাণ্ড। নতুন প্রোমোয় দেখা গেল সৌরভ ও তাঁর এক অন্ধভক্ত অন্ধ্রপ্রদেশের রত্না শর্মিলাকে। দাদার টানেই তিনি এই মঞ্চে এসেছেন সেই সুদুর অন্ধ্রপ্রদেশ থেকে। সৌরভকে জাপটে কান্নায় ভেঙে পড়লেন রত্না। অন্ধ্রপ্রদেশ থেকে আসা সেই ভক্তর কাতর মিনতিতে বাংলার মহারাজ হয়তো খালি গা হলেন না, তবে জার্সি উড়িয়ে ফিরিয়ে আনলেন লর্ডসের সেই অবিস্মরণীয় স্মৃতি।

You might also like!