Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

8 months ago

Kajol : কাজল ও হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সংযোগ কী? অভিনেত্রীর রহস্যময় পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়

Kajol
Kajol

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বলিউডে তাঁর দীর্ঘ কর্মজীবন। বহু হিট ছবির নায়িকা তিনি। যদিও বিয়ের পরে ধীরে ধীরে কাজ কমিয়েছেন। যদিও বর্তমানে ফের পুরোদমে কাজ শুরু করেছেন কাজল। এ বার বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি সোজা হলিউ়ডে। ‘স্ট্রেঞ্জার থিংস’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। ভাইরাল কয়েক সেকেন্ডের ভিডিয়ো।

এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলিউডের সিরিজ় ‘স্ট্রেঞ্জার থিংস’। এই সিরিজ়ের পঞ্চম সিজ়নের প্রথম খণ্ড মুক্তি পায় নভেম্বর মাসে এবং দ্বিতীয় খণ্ড মুক্তি পায় বড়দিনে। এটাই এই সিরিজ়ের অন্তিম সিজ়ন। সেখানেই নাকি দেখা গিয়েছে কাজলকে। কাজলের রক্তমাখা মুখ, ঠিক যেন সিরিজ়ের দৈত্য ভেকনা! নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়ো। নেটাগরিকদের একাংশ বিশ্বাস করেই বসেছে, ওই সিরিজ়ে অভিনয় করেছেন কাজল। পরে জানা যায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই ভিডিয়ো সম্পাদনা করে বানানো হয়েছে। অভিনেত্রীর ওই দৃশ্যটি অবশ্য ‘মা’ ছবির ক্লাইম্যাক্সের। কিন্তু, ‘স্ট্রেঞ্জার থিংস’-এ তিনি অভিনয় করেননি।

You might also like!