Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

4 months ago

Weather Forcast: রবিবার রাজ্যে শুষ্ক আবহাওয়া, সকালে কুয়াশার সম্ভাবনা

Weather Forcast:
Weather Forcast:

 

কলকাতা, ২৮ ডিসেম্বর : ডিসেম্বরের শেষ লগ্নে জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। গত কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধারাবাহিক ভাবে কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষশেষের দিনগুলো, অন্তত আগামী সোমবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে। সোমবারের পর থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।রাজ্যজুড়ে বর্তমানে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যেতে পারে কোথাও কোথাও। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই। ঢুকছে উত্তুরে হাওয়া, যার কারণে তাপমাত্রা নিম্নমুখী।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের সব জেলায়। দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পর দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে।

You might also like!