Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Kar Kache Koi Moner Kotha: সৌনকের গল্প শুনে হেসে কুপোকাত রচনা

Sounak In Didi No 1
Sounak In Didi No 1

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রায়শই নেতিবাচক চরিত্রের অভিনেতা কিংবা অভিনেত্রীদেরকে দর্শকের কটাক্ষের মুখে পড়তে হয়। তবে এই কটাক্ষগুলোই এই চরিত্রের মূল প্রাপ্তি। তেমনই এক গল্পের কথা দিদি নং ১ এর মঞ্চে এসে ভাগ করে নিলেন অভিনেতা সৌনক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'র শিমূলের দেওর এর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। 

সৌনককে এদিন দিদির মঞ্চে এসেই নিজের চরিত্রে অবতীর্ণ হতে দেখা যায়। এই ধারাবাহিকে তাঁর একটি সংলাপ বলে দেখান তিনি। আর সেটা শুনেই হেসে কুটোপুটি খান রচনা। সঞ্চালিকা তাঁকে এরপরই প্রশ্ন করেন যে এই চরিত্রের পর কী কী প্রতিক্রিয়া পান সৌনক? উত্তরে অভিনেতা বলেন, 'যা তা বলে লোকজন। কেউ কেউ বলে জুতো মারব। কেউ বলে সামনে পেলেই মারব। তুমি এমন করছ।' সেটা শুনে হাসতে হাসতে দ্রোণ সম্মতি জানান। অর্থাৎ তাঁর অভিজ্ঞতাও প্রায় এক। রচনা যখন জানতে পারেন যে সৌনক বিবাহিত নন তখন তিনি ভারী মজা পেয়ে যান। সৌনকের মাকে বলেন, 'এসব সংলাপ শুনে আর কোনও মেয়ে আদৌ বাড়িতে আসবে তো?' 

You might also like!