Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Nirmal Kapoor Dies At 90: কাপুর পরিবার শোকস্তব্ধ, ৯০ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনিল ও বনির মা!

Nirmal Kapoor Dies At 90
Nirmal Kapoor Dies At 90

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কাপুর পরিবারে গভীর শোকের ছায়া। বলিউড অভিনেতা অনিল কাপুরের মা নির্মল কাপুর ২রা মে প্রয়াত হয়েছেন। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অনিল কাপুরের মা নির্মল কাপুর। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৯০। মূলত বয়সজনিত কারণেই মৃত্য হয় তাঁর।  মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ অভিনেতা অনিল কাপুর, প্রযোজক বনি কাপুর এবং অভিনেতা সঞ্জয় কাপুর। শোকস্তব্ধ তাঁর নাতি, নাতনি জাহ্নবী, সোনম, খুশি, অর্জুন ও হর্ষবর্ধন কাপুর।শুক্রবার সন্ধ্যায়, অনিল কাপুরকে তার মৃতদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্সে করে তার বাসভবনে আসতে দেখা যায়। তার সাথে ছিলেন তার ভাই সঞ্জয় কাপুর, বোন রীনা কাপুর এবং ভাগ্নে অর্জুন কাপুর। 

 জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, শিখর পাহাড়িয়া এবং বনি কাপুর সহ পরিবারের অন্যান্য সদস্যরাও এদিন বাসভবনে উপস্থিত ছিলেন। অনন্যা পান্ডে, জাভেদ আখতার, রানী মুখার্জি, অনুপম খের, জ্যাকি শ্রফ এবং বীর পাহাড়িয়া সহ বেশ কয়েকজন সেলিব্রিটি নির্মল কাপুর-কে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। ৩রা মে অর্থাৎ আজ  সকাল ১১:৩০ মিনিটে মুম্বাইয়ের এসভি রোডে, পবন হংসের ভিলে পার্লে শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।  

১৯৫৫ সালে বিয়ে হয় নির্মল কাপুরেরঃ  নির্মল কাপুর এবং প্রযোজক সুরিন্দর কাপুরের বিয়ে হয়েছিল ১৯৫৫ সালে। ২০১১ সালে নির্মল কাপুরের স্বামী সুরিন্দর কাপুরের মৃত্যু হয়। অনিল কাপুর প্রায়ই তাঁর ইনস্টাগ্রামে মায়ের ছবি পোস্ট করেন। কয়েক বছর আগে এক রিয়্যালিটি শোয়ে এসে মায়ের সম্পর্কে নানা কথা শেয়ার করেছিলেন অনিল। জানিয়ে ছিলেন 

কীভাবে তিন ভাইবোনের জন্য নিজে হাতে পোশাক সেলাই করতেন মা নির্মল। বলিউডে স্টার হওয়ার নেপথ্যে মায়ের অবদানের কথাও বলেছিলেন অনিল কাপুর। এমনকি তিনি অর্জুন কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষ বর্ধন কাপুর, জাহ্নবী কাপুর, অংশুলা কাপুর, খুশি কাপুর এবং মোহিত মারওয়ার মতো বেশ 

কয়েকজন অভিনেতা এবং জনপ্রিয় ব্যক্তির দাদীও ছিলেন। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের অনুরাগীরাও অনিল কাপুর এবং বনি কাপুরের মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন।

You might also like!