Breaking News
 
CM Suvendu Adhikari Janatar Darbar: ছয় মাসের শিশুর প্রাণ বাঁচাতে ১৭ কোটি টাকার জিন থেরাপি, অসহায় মা-বাবার আর্জি শুনে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর SIR Row : ‘জ্ঞানেশ কুমার পুতুল’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব খাড়গে, পাঁচ দফা দাবি কংগ্রেসের CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা

 

Entertainment

2 years ago

Jojo : ছেলের গায়ের রঙ নিয়ে বিদ্রুপের অভিযোগ, নেটিজনদের পাল্টা জবাব গায়িকা জোজোর

Jojo
Jojo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চার বছর আগেই গায়িকা মিস জোজোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল একরত্তি আদির। না রক্তের সম্পর্ক নয়। আদি-জোজোর দত্তকপুত্র। এবার ওই খুদেকে নিয়েই কুরুচিকর মন্তব্যের অভিযোগ নেটিজনদের বিরুদ্ধে। যা শুনে রীতিমতো রেগে গেলেন গায়িকা। শুধু তাই নয়, পাল্টা হুমকিও দিয়েছেন জোজো।

ছেলে আদিকে নিয়ে একটি রিল পোস্ট করেছিলেন জোজো। যেখানে মায়ের মেকআপের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে আদি। অভিযোগ, ওই ভিডিয়োয় আদির গায়ের রঙ নিয়ে বিরূপ মন্তব্য করা হয়। কোনও একজন মন্তব্য করেন, 'দত্তক নিলেন যখন, তখন ভাল বাড়ির ছেলে নিতে পারতেন।'

এই মন্তব্য দেখে নিজের রাগ চেপে রাখতে পারেননি জোজো। রীতিমতো ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দেন। জোজো বলেন, আমি কেমন বাড়ির ছেলে নেব আপনি বলার কে? আপনি খাওয়াচ্ছেন? তবে, এটুকু বলতে পারি সন্তান দত্তক নেওয়ার সময় কারও লুক দেখে নেওয়া হয় না। এটুকু জ্ঞান থাকা উচিত।'


You might also like!