
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন ধরেই জীতু কমল এবং নবনীতা দাসকে নিয়ে চর্চা তুঙ্গে। জুন মাসের শেষে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন নবনীতা। এর মাঝেই ছবির শুটিংয়ে জীতু গিয়েছিলেন লন্ডন।
তবে ইতিমধ্যে তাঁর স্ত্রীর ব্যাপারে কোনো নিন্দা করতে বা শুনতে নারাজ জীতু। নবনীতা প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন “আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করতেই রাজি নই। আমার স্ত্রীর ব্যাপারে আমি কোনও নিন্দে করব না আর কোনও নিন্দে শুনবও না। এখনও আমাদের আইনি বিচ্ছেদ হয়নি।”
