Entertainment

2 years ago

Iliana Dcruz: সাত দিনের মাতৃত্বের দিনযাপন ইলিয়ানার!

Iliana D'Cruz (File Picture)
Iliana D'Cruz (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুত্র সন্তানের মা হয়েছেন ইলিয়ানা ডি’ক্রুজ। ১ আগস্ট জন্ম হয়েছে কোয়া ফিনিক্স দোলানের ছেলের জন্মের ছ’দিনের মাথায় সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। দেখতে দেখতে সাত দিন পার। আরও বেশি আবেগপ্রবণ নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্যোজাতর ছবি পোস্ট করেছেন নায়িকা। ছেলের মুখ দেখা যায়নি। নায়িকার সাদা-কালো স্টোরিতে দেখা যাচ্ছে ছেলের হাত ধরে নতুন মা ইলিয়ানা। ছবিতে ইলিয়ানা লেখেন, “মা হওয়ার এক সপ্তাহ উদ্‌যাপন।”

গত এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন ইলিয়ানা। তার পরে একাধিক বার নিজের স্ফীতোদরের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। শনিবার ছেলে হওয়ার সুখবর ভাগ করে নিয়ে নায়িকা লেখেন, “কোনও শব্দ দিয়ে আমাদের খুশির বর্ণনা করা যাবে না। পৃথিবীতে স্বাগত পুত্র।”

You might also like!