Entertainment

2 years ago

Hero Alam: হিরো আলমকে হুমকি! থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা!

Hero Alam (File Picture)
Hero Alam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিরো আলমকে বস্তায় ভরে রাজধানী ঢাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি অজ্ঞাত ব্যক্তির। থানায় অভিযোগ দায়ের করেছেন ইউটিউবার। জানা গিয়েছে, এক অজ্ঞাত ব্যক্তি সোমবার (২৪ জুলাই) রাতে মোবাইল কল করে। ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাতেই রাজধানী ঢাকার হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন হিরো আলম।

আলমের দাবি,  একটি নম্বর থেকে নিজের নাম-পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বললে, মিডিয়ায় নাটক করিস, তোকে মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। আমি আসতছি, তোর …পথে বাঁশ দেব। মামলা করেছিস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি কী হয়। বার বার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে।’

You might also like!