Entertainment

2 years ago

Dilip Kumar: ভাঙা হচ্ছে দিলীপ কুমারের পালি হিলসের বাংলো!

Dilip Kumar (File Picture)
Dilip Kumar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দু'বছর আগে পৃথিবীর মায়া কাটিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তী বলিউডের প্রথম সুপারস্টার দিলীপ কুমার। এবার তাঁর স্মৃতিবিজড়িত পালি হিলসের বাংলো ভাঙা পড়তে চলেছে। সেই বাংলো ভাঙা পড়ে সেখানে তৈরি হবে মুম্বইয়ের অন্যতম চোখধাঁধানো বিশাল প্রকল্প। বিলাসবহুল আবাসিক তৈরির মোট বাজেট ৯০০ কোটি টাকা। মোট ১.৭৫ লক্ষ বর্গফুট জায়গা রয়েছে। সেখানেই তৈরি হবে ১১ তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। অভিনেতার পরিবারের তরফে আসার গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে চুক্তিপত্র সই করা হয়েছে। তবে বহুতল এই আবাসিকের  গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গিয়েছে। 

You might also like!