
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের ব্যাস্ততম অভিনেত্রী দেবলীনা কুমার। তবে এই চরম ব্যাস্ততার মাঝেও তিনি বেড়িয়ে পড়েন এদিক সেদিক। সদ্য স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সাথে গিয়েছিলেন লন্ডনে। সেখান থেকে ফিরেই আবার কাজে ব্যাস্ত হয়ে যান অভিনেত্রী।
এর মাঝে ছুটির ছবি সমাজ মাধ্যমে অনুরাগীদের সাথে কিছুটা দেরি হয়ে যায় দেবলীনার। তবে দেরি করে হলেও স্বামীর সাথে বেড়ানোর কিছু মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী। সেখানে একদম মেকআপ ছাড়াই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তাঁকে ওই ভাবে দেখে এক অনুরাগী লেখেন, 'আপনার ত্বকটাই রিয়েলিস্টিক। তারকাদের পরিষ্কার, উজ্জ্বল ত্বক দেখে নিরাপত্তাহীনতায় ভুগি।' এই মন্তব্যের জবাবে অভিনেত্রী লেখেন, 'না বাবা আমি খুব সাধারণ'।
