
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুরের প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে এবার মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব (Dev)। এক সংবাদ মাধ্যমে এই নির্মম ঘটনার প্রতি ক্ষোভ উগড়ে দিলেন তিনি । তিনি ঘটনার প্রতিবাদের সুরে বললেন, এটা অন্যায়। আর কিছুতেই মেনে নেওয়া যায় না। র্যাগিংয়ের বিরদ্ধে কড়া নিয়ম আনতে হবে। রাজনীতির উর্ধ্বে গিয়ে উপযুক্ত ব্যবস্থা করতে হবে বলেই জানান তারকা সাংসদ। দোষিদের উপযুক্ত শাস্তির পক্ষেও সায় দেন তিনি।
