Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Nora Fetehi : সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ

Nora Fatehi
Nora Fatehi

 

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করার পর এবার নোরা ফতেহিকেও সমন পাঠাল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডাব্লু) শাখা। এর আগেও সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ।

তদন্তকারীদের দাবি, শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফতেহির মতো সেলিব্রেটিও সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত। নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ। এর আগে জ্যাকলিনকে আট ঘণ্টার জেরায় একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং শাখার আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁর কাজ নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে এই নায়িকাকে।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত পিঙ্কি ইরানি বৃহস্পতিবার ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে যাবেন। এমন পরিস্থিতিতে নোরা ফাতেহিকেও তলব করা হয়েছে। তবে এই মামলায় সরাসরি জ্যাকলিন এবং নোরার মধ্যে কোনও পারস্পরিক সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সিপি ক্রাইম রবীন্দ্র যাদবের মতে, এই মামলায় নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নান্দেজের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই।

You might also like!