Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

DEV: মেটেলিতে দেব ও সোহমের শুটিং দেখতে উপচে পড়ল ভিড়

Dev- Soham (File Picture)
Dev- Soham (File Picture)

 

মেটেলি: দেব ও সোহমের শুটিং দেখতে মানুষের ভিড় উপচে পড়ল মেটেলিতে। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় মেটেলি থানার পুলিশকে। রবিবার মেটেলি বালিকা বিদ্যালয় ও নাগেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রধান’ ছবির শুটিং হয়। শুটিংয়ে পুলিশের পোশাক পরে হাজির হয় টলিউড অভিনেতা দেব ও সোহম। এদিন নাগেশ্বরীতে একটি ভোটগ্রহণ কেন্দ্রের শুটিং হয়। গত কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এই ছবির শুটিং চলছে।

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। বক্স অফিসে ইতিমধ্যেই নজরকাড়া সাফল্য পেয়েছে ছবিটি। কিন্তু তাতে বিশ্রাম নিতে রাজি নন দেব। এরমধ্যেই ‘প্রধান’ ছবির শুটিং শুরু করে দিয়েছেন। ছবির পুরো টিমকে নিয়ে চলে এসেছেন উত্তরবঙ্গে। দেব ছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, মমতা শংকর, কাঞ্চন মল্লিক। জানা গিয়েছে, আগামী আরও কয়েকদিন উত্তরবঙ্গের ডুয়ার্স ও পাহাড়ে শুটিং করবে গোটা টিম।

You might also like!