Entertainment

2 years ago

Tamil Actor Mohan:মাদুরাইয়ে রাস্তার পাশ থেকে উদ্ধার তামিল অভিনেতার দেহ

Body of Tamil actor recovered from road side in Madurai
Body of Tamil actor recovered from road side in Madurai

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতামিল অভিনেতা মোহনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য দাক্ষিণাত্যের চলচ্চিত্র জগতে। কমল হাসানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন মোহন। মাদুরাইয়ের রাস্তার পাশে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বলে খবর।

‘আপ্পু রাজা’ সিনেমায় কমল হাসানের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন মোহন। তারপর ‘নান কাদাভুল’, ‘অথিসায়া মণিথারগাল’-এর মতো একাধিক সিনেমায় পার্শ্ব অভিনেতা হিসেবে কাজ করেছেন। কিন্তু ষাট বছরের অভিনেতার বেশিদিন কাজ জোটেনি। গ্ল্যামার জগতে টিকতে না পেরে গ্রামের বাড়িতে তিনি ফিরে গিয়েছিলেন।

শোনা যায়, গ্রামের বাড়িতে গিয়ে মোহনের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়। খুবই কষ্টে দিন দিন কাটাচ্ছিলেন। তবে কী কারণে অভিনেতার মৃত্যু? তিনি কি আত্মহত্যা করেছেন? এই প্রশ্নের উত্তর জানা যায়নি। আপাতত স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে মোহনের দেহ। ময়নাতদন্তের পর অভিনেতার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

You might also like!