Breaking News
 
Tulu Mondal case: টুলু মণ্ডল মামলায় নয়া মোড়, প্রাক্তন বিএলআরও গ্রেফতার! উঠল ভুয়ো রসিদের অভিযোগ MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর

 

Entertainment

3 years ago

Swastika Mukherjee: রক্তের বাইরে রক্তের সম্পর্ক! রাখীর দিনে বিশেষ পোস্ট স্বস্তিকার

Swastika Mukherjee (File Picture)
Swastika Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গত ৩০ ও ৩১ অগাস্ট মিলিয়ে ছিল রাখী বন্ধন। রাখী বন্ধনের মরসুমে সবাই মেতে উঠেছিলেন। এই উৎসব উপলক্ষে প্রচুর পোস্টের দেখা মিলেছে সোশ্যাল মিডিয়া মারফত। সেখান থেকে বাদ পড়েননি তারকারা। তবে এবার রাখীর দিনে কিছুটা অন্যরকম পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী অসুস্থ। অভিনেত্রী জানিয়েছেন, তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন। পরিবারে দীর্ঘ দিন ধরে যে ‘দাদা’ রক্ত পরীক্ষা করাতে আসেন, তাঁর সঙ্গেই একটি ছবি তুলেছেন অভিনেত্রী। স্বস্তিকার হাতে দেখা গিয়েছে ফুলের রাখি। 

অভিনেত্রী লিখেছেন, ‘‘রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা এক জন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের। কত স্নেহ, মায়া, ভালবাসা মিশে থাকে সেখানে।’’ কয়েকদিন বাদেই অস্ত্রোপচার হবে অভিনেত্রীর। অভিনেত্রী লিখেছেন, ‘‘আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।’’ কিন্তু কিসের অপারেশন বা তাঁর অসুস্থতা নিয়ে ওই পোস্টে স্বস্তিকা তা স্পষ্ট করেননি।

You might also like!