Entertainment

2 years ago

Jawan: ছবি মুক্তির আগেই বুকিংয়ের হিড়িক এই ছবি ঘিরে !

Shah Rukh Khan as Jawan (File Picture)
Shah Rukh Khan as Jawan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছবি মুক্তির এখনও দেড় সপ্তাহ বাকি, তবে তার আগেই বুকিংয়ের হিড়িক। বড় পর্দায় বলি-বাদশার জাদু দেখতে যেন সকলেই প্রস্তুতি নিচ্ছেন। না তবে ভারতে নয়, জওয়ানের বুকিং চলছে বিদেশের মাটিতে। আমেরিকা যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সৌদি আরব, জার্মানি, ইত্যাদি দেশে এখনই জওয়ান ছবির টিকিট কাটা যাচ্ছে। ভারতে সামগ্রিক ভাবে এখনও চালু হয়নি এই অ্যাডভান্স বুকিং। তবে কিছু জায়গায় কিন্তু অ্যাডভান্স বুকিং খুলেছিল, অ্যান্ড গেস হোয়াট! নিমেষেই সমস্ত টিকিট বিক্রি গিয়ে গিয়েছে। জওয়ান ছবির নতুন গানের টিজার প্রকাশ্যে আসার পর মুম্বই এবং থানের কিছু জায়গায় কয়েক ঘণ্টার জন্য অ্যাডভান্স বুকিং অপশন খোলা হয়। আর ভক্তরা কিন্তু মোটেই অপেক্ষা করেননি সেই সুযোগ হাতছাড়া করার।

You might also like!