Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Chiranjit Chakraborty: বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত, জল্পনা রাজনৈতিক মহলে!

TMC MLA Chiranjit Chakraborty
TMC MLA Chiranjit Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বারাসতের তিনবারের বিধায়ক এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন। রবিবার বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি বলেন, “আমার অনেক বয়স হয়েছে। তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো বাঁচতে চাই।” এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, ২০২৬ সালের বিধানসভা ভোটে তিনি আর প্রার্থী হতে চান না। দীর্ঘ ১৫ বছর বারাসতের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার পর এবার তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন তাঁর মন্তব্যে এমন ইঙ্গিত স্পষ্ট।   

বারাসত পুরসভার ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপ উদ্বোধনের মঞ্চ থেকে চিরঞ্জিত বলেন, “প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল। কিন্তু দ্বিতীয়, তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে। আমি বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে। কিন্তু এখন বয়স হয়েছে, তাই নিজের মতো বাঁচতে চাই।” তিনি আরও জানান যে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। যদিও শেষ সিদ্ধান্ত দলনেত্রীর হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। চিরঞ্জিত বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধও করেছি। উনি বলেছেন এখনও এক বছর বাকি আছে। যদি মুখ্যমন্ত্রী বলেন থাকতেই হবে, তাহলে আমি ভাবব।” তাঁর বক্তব্যে আরও একবার উঠে আসে রাজনীতির প্রতি অনীহা। বলেন, “আমি রাজনীতিতে আগ্রহী নই। আমার কাজ সিনেমা করা। যারা রাজনীতি করতে আগ্রহী, তাঁদেরই করা উচিত।”

বারাসতের বিধায়ক চিরঞ্জিতের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, আগামী নির্বাচনে বারাসত থেকে নতুন মুখের খোঁজে নামতে পারে তৃণমূল কংগ্রেস। তবে শেষ কথা বলবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। এখন দেখার, চিরঞ্জিত চক্রবর্তীর এই অবসরের ইচ্ছে দলে কতটা প্রভাব ফেলে। 

You might also like!