Entertainment

2 years ago

Jaya Bachchan: ‘রকি অউর রানি...’-র প্রিমিয়ারে ফের চিত্র গ্রাহকদের উপর ঝাঁঝিয়ে উঠলেন জয়া!

Jaya Bacchan (File Picture)
Jaya Bacchan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। বলিউডে তাঁর ভূমিকা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে তাঁকে অফ স্ক্রিন রাগচটা বলেই দেখেছেন নেট নাগরিকেরা।

প্রায়শই চিত্রগ্রাহকদের উপর চটে যেতে দেখা গিয়েছে জয়াকে। এবার 'রকি অউর রানি কি প্রেম কাহানী'র প্রিমিয়ারেও তার ব্যতিক্রম হল না। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির রেড কার্পেটে এসে ফের মেজাজ হারিয়ে ফেললেন তিনি। চিত্রগ্রাহীদের ঝাঁঝিয়ে তিনি বলে ওঠেন, ‘‘আস্তে! আমি কানে শুনতে পাই, কালা নই।’’ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায়  অভিনয় করেছেন জয়া বচ্চন।

You might also like!