Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Amitabh Bachchan :পুত্রসন্তান নিয়েই সব গর্ব! পুত্রবধূর প্রশংসায় কেন নীরব অমিতাভ?

All the pride is in his son!
All the pride is in his son!

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, যিনি দীর্ঘ কেরিয়ারে অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করেছেন, তিনিই সম্প্রতি ফের আলোচনায়—তবে এবার পরিবারের অভ্যন্তরীণ আচরণ নিয়ে।ছেলেকে বোধ হয় একটু বেশিই ভালবাসেন অমিতাভ বচ্চন! অভিষেক বচ্চনের ছবি মুক্তির আগে বা পরে তাঁকে নিয়ে একটা করে লেখা লিখবেনই বাবা। কয়েক বছর ধরে এটাই দেখছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া হোক বা জনসমক্ষে বক্তৃতা, বিগ বি বারবার ছেলে অভিষেক বচ্চনের গুণগান করলেও, বউমা ঐশ্বর্যা রাই বচ্চনের প্রতি তাঁর প্রকাশ্য প্রশংসা প্রায় নেই বললেই চলে। আর তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

সে ভাবেই সমাজমাধ্যমে দু’দিন আগে একটি পোস্টে বিগ-বি লেখেন, অভিষেকের বাছাই করা চরিত্রগুলিতে অভিনয়ের জন্য আত্মনিবেদনটা জরুরি এবং সেটা সে করতে পারে সফল ভাবে। এখানেই শেষ নয়। এর পরে অভিষেকের ‘দসভি’ দেখে তাঁকে নিজের থেকেও বড় অভিনেতার তকমা দিয়ে বসেন। তাতেই নেটাগরিকদের কটাক্ষের শিকার অমিতাভ। দিনদুয়েক আগের ওই আবেগঘন পোস্টের পরেই কটাক্ষ ভেসে আসে, অমিতাভ সারাক্ষণই ছেলেকে নিয়ে মাতামাতি করেন। পাশাপাশি, অনুরাগীদের কৌতূহলী প্রশ্ন, কখনও পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন কিংবা নিজের স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে এমন প্রশংসা শোনা যায় না কেন? তবে এ সব দেখে মোটেই চুপ করে থাকার পাত্র নন অভিনেতা অমিতাভ বচ্চন! পাল্টা জবাব দিলেন তিনিও।

অভিষেক বাবার মতো নন, অহরহ এই আলোচনা চলে। তাঁর হাঁটা-চলা, কথা বলা, বিশেষ করে তাঁর অভিনয় নিয়ে নিরন্তর কাটাছেঁড়া চলে সমাজমাধ্যমে, সমালোচকদের মধ্যে। সারাক্ষণ বাবার সঙ্গে ছেলের তুল্যমূল্য বিচার চলতেই থাকে। ভাল অভিনয় করলেও অনেকে বলেন, বাবার কৃতিত্ব। মন্দ করলে তো কথাই নেই! তখন বলা হয়, এমন বাবার ছেলে হয়ে এটা কী করলেন অভিষেক বচ্চন? আজীবন অমিতাভ বচ্চনের ছায়ায় ঢেকে থাকা পুত্র কোনও দিন প্রতিবাদ জানাননি। যদিও এই পিতৃদিবসে অভিষেকের পিতৃঋণ স্বীকার করে নেন অমিতাভ।

অন্য দিকে,ঐশ্বর্যা রাই বচ্চন—বিশ্বসুন্দরী, বলিউডের সফল অভিনেত্রী এবং বচ্চন পরিবারের পুত্রবধূ। কিন্তু তাঁকে নিয়ে অমিতাভের মুখে প্রশংসা শুনতে পাওয়া যায় খুবই কম। যদিও তার নেপথ্যে কারণ রয়েছে বলেও অনেকে মনে করেন। এমনিতেই আজকাল সমাজমাধ্যমে নিজের সক্রিয়তা বেশ বাড়িয়ে দিয়েছেন বিগ-বি। প্রতিনিয়ত অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন। এ বার ঐশ্বর্যা প্রসঙ্গে তাঁর জবাব, ‘‘আমি অভিষেকের প্রশংসা করলে আপনার কী? আর ঐশ্বর্যা কিংবা জয়ার প্রশংসা আমি প্রকাশ্যে করি না। বরং মনে মনে করি। আমার তাঁদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে হৃদয়ে।’’


You might also like!