Entertainment

2 years ago

Sachin Tendulkar : 'ঘুমর' দেখে ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন শচীন!

Sachin Tendulkar (File Picture)
Sachin Tendulkar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিষেক বচ্চন, সাইয়ামি খের এবং শাবানা আজমি, আর. বাল্কি অভিনীত ছবি ‘ঘুমর’। সেই ছবি সদ্য মুক্তি পেয়েছে পেক্ষাগৃহে। সমালোচকদের কাছ থেকেও ভালো প্রশংসা পেয়েছে এই ছবি। এবার সেই ছবির প্রশংসাতেই মেতে উঠলেন স্বয়ং শচীন। পাশাপাশি তাঁর অনুরোধ ছবিটি যাতে সকলে দেখে।

বিটি কেমন লাগল তাঁর, তা জানিয়ে একটি ভিডিও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন ‘ঘুমর’ খুবই উপভোগ করেছি। এই ছবিটি ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছে। সব ‘ইয়ং স্টার’দের এই ছবিটি দেখা উচিত। কোচ হিসেবে অভিষেকের অভিনয় অনবদ্য। পাশাপাশি সাইয়ামি খের চরিত্রটি বুঝে ক্রিকেটের প্রতি ভালবাসা যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা প্রশংসার দাবি রাখে। আর শাবানা আজমি তো আমার দিনটাই ভীষণ ভাল করে দিলেন। সবটা মিলিয়ে এই ছবির জন্য আমার অনেক ভালোবাসা রইল।’

You might also like!