Entertainment

3 years ago

Rashmika Mandanna:৮০ লক্ষ টাকার প্রতারণার শিকার অভিনেত্রী!

Rashmika Mandanna (File Picture)
Rashmika Mandanna (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী । শুধু তাই নয় সারা ভারতের ক্রাশ তিনি। তবে এবার বিশ্বস্ত মানুষের কাছেই প্রতারণার শিকার অভিনেত্রী! জানা যাচ্ছে, নিজের ম্যানেজারের কাছেই খোয়ালেন প্রায় ৮০ লক্ষ টাকা। তবে ম্যানেজারের নাম এখনও জানা যায়নি। তবে বহুদিন ধরেই তিনি রশ্মিকার সঙ্গে রয়েছেন বলে খবর। অভিনেত্রীর কেরিয়ারের শুরু থেকেই নাকি তাঁর সঙ্গে কাজ করছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর, সম্প্রতি ম্যানেজারের প্রতারণার খবর রশ্মিকা জানতে পারেন। ততদিনে অন্তত ৮০ লক্ষ টাকা নাকি লোপাট হয়ে গিয়েছে। গোটা বিষয়টি জানতে পেরেই কড়া ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। অভিযুক্তকে বরখাস্ত করেছেন তিনি।

এখনও পর্যন্ত পুলিশি অভিযোগের কোনও খবর মেলেনি। এদিকে রশ্মিকার পক্ষ থেকে এ বিষয়ে কোথাও কোনও প্রতিক্রিয়াও দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চান না। আপাতত তিনি ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং করছেন। তা নিয়েই ব্যস্ত থাকতে চান। 

You might also like!