
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৭ জুলাই অভিনেত্রী তন্বী লাহা রায়ের জন্মদিন। বিশেষ দিনে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তন্বী লাহা। যে ছবিতে দেখা যাচ্ছে বার্বি থিমেই সাজানো তন্বীর জন্মদিনের আয়োজন। মাটিতে ছড়িয়ে রুপোলি আর কালো রঙের বেলুন। মাঝে বার্বি লেখা গোলাপি রঙের লম্বা বাক্স। যার মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তন্বী।
ইতি মধ্যেই গ্রেটা গারউইগ পরিচালিত ছবি ‘বার্বি’ বহুল সমাদৃত হয়েছে দর্শকদের মধ্যে, গ্রেটা গারউইগ পরিচালিত ছবি ‘বার্বি’। বার্বির প্রভাবে প্রভাবিত হয়ে অনেকেই তার অনুকরনে তার মত করে সেজে উঠতে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমের পাতায়। তার প্রভাব এবার চোখে পড়ল টলি পাড়াতেও।
এই মুহূর্তে টলিপাড়ায় অবশ্য তিনি পরিচিত ‘টেস’ নামে। ‘মিঠাই’ সিরিয়ালে তোর্সা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও এখন তিনি কিছু দিনের বিরতিতে রয়েছেন। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। ‘বার্বি’ সিনেমার দ্বারা অনুপ্রাণিত হয়েই কি জন্মদিনে এমন থিম বেছে নিয়েছেন অভিনেত্রী? আনন্দবাজার অনলাইনকে তন্বী জানালেন, এই ফোটোশুট বেশ কিছু দিন আগে করা। রায়ান গজ়লিং অভিনীত সিনেমার দ্বারা অনুপ্রাণিত তো বটেই। তবে সবটাই অভিনেত্রীর কাছে চমক ছিল। তাঁর বন্ধুরা বিশেষ পরিকল্পনা করেছিলেন তন্বীর জন্য।
‘মিঠাই’ শেষ হওয়ার পর বেশ কিছু দিনের বিরতি নিয়েছেন তন্বী। পরিচালক সৌম্যজিৎ আদকের ‘হৃদয়পুর’ ছবিটিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিটিরই ডাবিং নিয়ে ব্যস্ত। কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নতুন কাজ শুরু করবেন তন্বী।
