Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shreyas Talpade :ভালো আছেন অভিনেতা শ্রেয়াস তালপাড়ে

Shreyas Talpade
Shreyas Talpade

 

মুম্বই  : আগের থেকে ভালো আছেন অভিনেতা শ্রেয়াস তালপাড়ে । এমনই জানিয়েছেন তাঁর পরিবারের এক সদস্য। মুম্বইতে শুটিংয়ের পরে অভিনেতা হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। ১৪ ডিসেম্বর অভিনেতা শ্রেয়াস তালপাড়ে তার আসন্ন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গলের শুটিংয়ের পরে অস্বস্তি বোধ করেন। সেসময় মুম্বইতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। অভিনেতার পরিবারের একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেছেন যে শ্রেয়াস এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এবং সেরে উঠছেন।

ওই ব্যক্তি জানিয়েছেন যে, সকালে শ্রেয়াস তাঁর পরিবারের দিকে তাকিয়ে হেসেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রেয়াস তালপাড়ে সুস্থ হয়ে উঠেছেন এবং অস্ত্রোপচার ভালো হয়েছে। তিনি আজ সকালে আমাদের দিকে তাকিয়ে হাসলেন। এটা আমাদের সকলের জন্য স্বস্তিদায়ক ছিল। তিনি নিজেই কয়েক দিনের মধ্যে আপনার সঙ্গে কথা বলবেন।

এর আগে  শ্রেয়াস তালপাড়ের স্ত্রী দীপ্তি শ্রেয়াস তালপাড়ে ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর স্বামীর অবস্থা স্থিতিশীল। এবং তিনি অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। শ্রেয়াস গোলমাল থ্রি, ওম শান্তি ওম, হাউসফুল টু এবং গোলমাল রিটার্নস-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। তাঁকে কয়েক দিনের মধ্যে মুম্বইয়ের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

You might also like!