Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

8 months ago

Rashmika Mandanna Vijay Deverakonda: গোপনে বাগদান, এবার বিদেশে ব্যাচেলর হানিমুনে রশ্মিকা-মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

Vijay Deverakonda and Rashmika Mandanna
Vijay Deverakonda and Rashmika Mandanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সিনেদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। সুত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসে রাজস্থানের রাজকীয় প্রাসাদে তাঁদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা গেছে,জুটি গোপনে বাগদান সম্পন্ন করেছেন, যা সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিতও করেছে। বিয়ের আগে আনন্দের কিছু মুহূর্ত কাটাতে রশ্মিকা সম্প্রতি  ‘গার্ল গ্যাং’ নিয়ে শ্রীলঙ্কায় ব্যাচেলর ট্রিপেও গিয়েছিলেন। এবার বছরশেষে, হবু স্বামী বিজয়ের হাত ধরে রশ্মিকা বিদেশে পাড়ি দিলেন। 

বলিউড সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতবিরাতে হায়দরাবাদের বিমানবন্দর থেকে তারা উড়ান ধরেন। সাদামাটা হুডি আর মুখে কালো মাস্কের মাধ্যমে পাপারাজ্জিদের নজর এড়ানোর চেষ্টার পরও, কিছু ছবি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে দুজনেরই হালকা পোশাক, আর বিজয় নিজেই বিশ্রাম নিচ্ছেন। রশ্মিকা একটি পোলারয়েড ছবি হাতে ধরে আছেন, যেখানে লেখা ছিল “কয়েক মাসের মারাত্মক কাজের পর এখন ছুটির সময়।” যদিও রশ্মিকা নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করেননি, তবু বিজয়ের ছবি ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। 


২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে উদয়পুরের রাজপ্রাসাদে রাজকীয় বিয়ের আসর সম্পন্ন হবে। এর প্রাক্কালে হবু দম্পতির ‘আদুরে’ ভিডিও ইতিমধ্যেই নেটিজেনদের মাঝে ভাইরাল। কোথায় বছরের শেষ ছুটি কাটালেন তা অবশ্য গোপন রেখেছেন তারা। বলা বাহুল্য, রশ্মিকা-মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার এই রাজকীয় বিয়ের আয়োজনকে নিয়ে সিনেমা-প্রেমীদের কৌতূহল যেন দিন দিন বাড়ছে। 



You might also like!