Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Duranta barta Audible Pod casts

3 years ago

Sudipa Chatterjee: তাঁর নামে পুরীতে চলছে ভুয়ো রেস্তরাঁ ব্যাবসা!

Sudipa Chatterjee (File Picture)
Sudipa Chatterjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলা রান্নাঘরের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার বাসিন্দা তিনি। সেই দক্ষিণ কলকাতার বাড়িতেই জমা হচ্ছে অভিযোগ। সুদীপার রেস্তরাঁয় খেয়ে নাকি অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এই অভিযোগে হইহই রব চাটুজ্যে পরিবারে। কপালে চিন্তার ভাঁজ সুদীপা ও অগ্নিদেবের মাথায়। জগন্নাথধাম অর্থাৎ পুরীতে বেড়াতে গিয়ে শোচনীয় অবস্থা হয়েছে অনেকের। কারণ জানা যাচ্ছে এই পুরী ধামেই গজিয়ে উঠেছে তাঁর নামে একটি ভুয়ো রেস্তরাঁ ব্যাবসা। 

এমনকি জানা যাচ্ছে, বেশ কয়েকবছর আগে দক্ষিণ কলকাতায় সুদীপা উদ্বোধন করেছেন তাঁর রেস্তরাঁ 'সুদীপার রান্নাঘর'। আর সেই রেস্তরাঁর আলাদা একটি লোগোও তৈরি করেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই লোগো ব্যাবহার করে আরও নানান জায়গায় গড়ে উঠেছিল তাঁর নামে রেস্তরাঁ, এমনটাই দাবি সুদীপার। 

মঙ্গলবার এই ভুয়ো রেস্তরাঁ সম্পর্কে একটি সুদীর্ঘ পোস্ট করেন সুদীপা। তিনি জানান পুরীতে চলা এই রেস্তোরাঁর সাথে তাঁর কোনো যোগসুত্র নেই। আর এখানকার খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে টা নিয়েও বেশ চিন্তায় সুদীপা। এবং এই ঘটনায় তিনি আইনের দারস্থ হবেন বলে জানা গিয়েছে।     

You might also like!