Yogi Aditya Nath : মহামারীর ধাক্কা সামলে ফিরে আসতে সক্ষম হয়েছে ভারত : যোগী আদিত্যনাথ

Yogi Aditya Nath
Yogi Aditya Nath

 

বারাণসী, ১১ ডিসেম্বর : ভারতের কোভিড ব্যবস্থাপনা মডেল বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং মহামারীর ধাক্কা সামলে ফিরে আসতে সক্ষম হয়েছে ভারত। এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার উত্তর প্রদেশের বারাণসীতে ইউনিভার্সাল হেলথ কভারেজের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি।

মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তর প্রদেশে ২০১৭ সাল পর্যন্ত মাত্র ১২টি সরকারি মেডিকেল কলেজ ছিল। কিন্তু গত পাঁচ বছরে তাঁর সরকার ৩৫টিরও বেশি মেডিকেল কলেজ তৈরি করেছে এবং প্রতিটি জেলায় অন্তত একটি মেডিকেল কলেজ দেওয়ার জন্য কাজ করছে। তিনি বলেছেন, রাজ্যে এনসেফালাইটিস এবং জাপানিজ এনসেফালাইটিসের জন্য ৯৫ শতাংশ শিশুর মৃত্যু হ্রাস উত্তরপ্রদেশে উন্নত স্বাস্থ্য সুবিধার একটি প্রমাণ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…