Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

International Yoga Day updates: যোগ সমগ্র বিশ্বকে সংযুক্ত করেছে,প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

বিশাখাপত্তনম, ২১ জুন : শনিবার আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন যে, আজ ১১তম বছর, যখন সমগ্র বিশ্ব একসঙ্গে যোগব্যায়াম করছে। যোগের অর্থ সংযোগ স্থাপন করা। যোগ কীভাবে সমগ্র বিশ্বকে সংযুক্ত করেছে, তা দেখে আনন্দিত। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি গর্বিত বোধ করি যখন দেখি আমাদের দিব্যাঙ্গ বন্ধুরা যোগশাস্ত্র অধ্যয়ন করে। বিজ্ঞানীরা মহাকাশে যোগব্যায়াম করেন। প্রতিটি গ্রামের তরুণ বন্ধুরা যোগ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। তিনি বলেন, বিশাখাপত্তনম শহর প্রকৃতি এবং অগ্রগতি উভয়েরই সঙ্গমস্থল। দুই কোটিরও বেশি মানুষ যোগন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত। জনগণের অংশগ্রহণের এই অনুভূতিই বিকশিত ভারতের মূল ভিত্তি।

তিনি বলেন, বিশ্বে যোগব্যায়ামের বিস্তারের জন্য ভারত আধুনিক গবেষণার মাধ্যমে যোগবিজ্ঞানকে আরও শক্তিশালী করছে। দেশের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যোগব্যায়ামের উপর গবেষণায় নিয়োজিত। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যোগব্যায়ামের বৈজ্ঞানিক প্রভাব যাতে স্থান পায় তার প্রচেষ্টা অব্যাহত। প্রধানমন্ত্রী মোদী এদিন বিশাখাপত্তমে যোগ দিবসের প্রধান কর্মসূচির নেতৃত্ব দেন।

You might also like!