Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Amarnath Yatra 2025 :অমরনাথ যাত্রার জন্য জম্মু বেস ক্যাম্পে ট্রায়াল রান

Amarnath Yatra 2025
Amarnath Yatra 2025

 

জম্মু, ৩০ জুন : আসন্ন অমরনাথ তীর্থযাত্রার প্রস্তুতি পর্যালোচনা করতে সোমবার পবিত্র অমরনাথ যাত্রার জম্মু বেস ক্যাম্প যাত্রী নিবাসে (বেস ক্যাম্প) একটি ট্রায়াল রান করানো হয়। আঁটোসাঁটো নিরাপত্তার সঙ্গে বাস পাঠানো হয়েছিল। জম্মুর ডেপুটি কমিশনার অচিন কুমার বৈশ্য এই খবর জানিয়েছেন।

তিনি তীর্থযাত্রীদের বিপুল সংখ্যক আসার জন্য আবেদন করেন। বৈশ্য জানিয়েছেন, বেস ক্যাম্পে যথাযথ ব্যবস্থা করা হয়েছে। ৩৮ দিনের এই তীর্থযাত্রা ৩ জুলাই বালতাল এবং পহেলগাম থেকে শুরু হবে। আর এজন্য আজ সরস্বতী ধামে টোকেন বিতরণ করা হবে।

এর আগে রবিবার নিরাপত্তার দিক বিবেচনা করে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং জম্মু ও কাশ্মীর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী একটি যৌথ দল ভূমিধসের মহড়া সংগঠিত করে। এই মহড়া জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের সামরোলি, টলডি নালায় হয়েছিল।

প্রসঙ্গত, তীর্থযাত্রার আগে সারা দেশ থেকে সাধুরা জম্মু আসছেন। তীর্থযাত্রীরা ১২,৭০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহা মন্দির দর্শন করতে আসছেন। রাম মন্দিরে থাকার ব্যবস্থা, খাবার, জল এবং স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


You might also like!