Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Jammu-Srinagar :জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক

Traffic movement normalized on Jammu-Srinagar
Traffic movement normalized on Jammu-Srinagar

 

জম্মু, ২৭ জুন : শুক্রবার সকাল থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের স্বাভাবিক হয়েছে সব ধরনের যান চলাচল। ছোট গাড়িগুলিকে দুই দিক থেকেই যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, তবে বড় গাড়িগুলিকে আপাতত শুধু শ্রীনগর থেকে জম্মুর দিকে যেতেই ছাড়পত্র দেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, জাতীয় সড়কে স্বাভাবিক নিয়মে যান চলাচল শুরু হয়েছে। ছোট যানবাহনগুলিকে নিজ নিজ লেনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং গতি নিয়ন্ত্রণ করতে ও ওভারটেক এড়াতে বলা হয়েছে, যাতে কোনও রকম যানজটের পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে , রাজৌরি ও পুঞ্চ জেলাকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের সঙ্গে যুক্ত করা মুঘল রোডও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

You might also like!