Gujarat Election : পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল, শপথ নেবেন ১২ ডিসেম্বর

Bhupendra Patel
Bhupendra Patel

 

আহমেদাবাদ, ১১ ডিসেম্বর : পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। ১২ ডিসেম্বর, সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সোমবার দুপুর দু'টো নাগাদ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথ নিতে পারেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ উপস্থিত থাকতে পারেন শপথগ্রহণ অনুষ্ঠানে। এর আগে শনিবার ভূপেন্দ্র প্যাটেলকে পরিষদীয় নেতা নির্বাচন করেছিলেন জয়ী বিধায়করা। সোমবার গুজরাটের ১৮ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…