Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Pushkar Singh Dhami:এবারের নির্বাচন জম্মু ও কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে : পুষ্কর সিং ধামি

Pushkar Singh Dhami
Pushkar Singh Dhami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  এবারের নির্বাচন জম্মু ও কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জম্মু ও কাশ্মীরের সাম্বায় ভোট-প্রচারে এমনটাই দাবি করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।  সাম্বার নির্বাচনী জনসভায় পুষ্কর সিং ধামি বলেছেন, জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের পথে ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নির্বাচন এটি, আমি নিশ্চিত আপনারা 'পদ্ম'-কে ভোট দেবেন এবং এখানে ডবল ইঞ্জিনের সরকার গঠন করবেন। এখন সর্বনিম্ন সন্ত্রাসবাদ ও সর্বাধিক পর্যটন রয়েছে জম্মু ও কাশ্মীরে।"

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আরও বলেছেন, "আমাদের পিডিপি, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের চিন্তাভাবনাকে হারাতে হবে। এটাই সময় ইতিহাস গড়ার।" বিজেপি নেতা ধামি বলেছেন, "সম্প্রতি, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে বলেছিলেন, তিনি কাশ্মীরের লাল চক দেখতে ভয় পান। এখন যদি কংগ্রেসের 'শেহজাদা' জম্মু ও কাশ্মীর সফর করতে পারেন, তাহলে তার কৃতিত্বও মোদীজিকে যায়।"

You might also like!