Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Prime Minister:ভারত ছাড়ো-র আহ্বান স্বাধীনতা সংগ্রামে প্রাণশক্তি সঞ্চার করেছিল : প্রধানমন্ত্রী

Prime Minister
Prime Minister

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তিনি জানান, ভারত ছাড়ো-র আহ্বান স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, "ঐতিহাসিক 'ভারত ছাড়ো আন্দোলন'-এ অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের অদম্য সাহস প্রতিটি ভারতবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 'ভারত ছাড়ো'-র সেই জোরালো আহ্বান আমাদের স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে এ দেশের মানুষের অবিচল সংকল্পকে প্রতিফলিত করেছিল।"

ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি ৯ আগস্ট। ১৯৪২ সালের ৯ আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধীর এক ডাকে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন অগণিত মানুষ। ব্রিটিশ বিরোধী এই আন্দোলনের মূল মন্ত্রই ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। বম্বে থেকে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আমেদাবাদ, দিল্লি ও কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলন ব্রিটিশদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল।

You might also like!