Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

3 years ago

Tejwashi Yadav meeting with Sonia : আজ দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে তেজস্বী যাদব

Tejwashi Yadav meeting with Sonia
Tejwashi Yadav meeting with Sonia

 

নয়াদিল্লি, ১২ আগস্ট  : বিহারে গঠিত হয়েছে আরজেডি-জেডিইউ ও কংগ্রেসের মহাজোট সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেজস্বী যাদব। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন এখনও বাকি রয়েছে। দফতর বন্টন নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দিল্লি গিয়েছেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শুক্রবার বিকেলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একটি বৈঠক রয়েছে তেজস্বী যাদবের।এছাড়া উপমুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লি এইমসে চিকিৎসাধীন তাঁর পিতা তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবেরও সঙ্গে দেখা করবেন।

ইতিমধ্যে কংগ্রেসের তরফে সড়ক, পরিবহণ এবং আবগারির মত গুরুত্বপূর্ণ দফতর দাবি করা হয়েছে। সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে এসেছে বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝায়ের নাম। বিহারে জাতপাতের সমীকরণকে মাথায় রেখে সম্ভাব্য মন্ত্রী হিসেবে কয়েকজনের নামের তালিকা জমা পড়েছে সোনিয়ার কাছে। সেগুলি নিয়ে তেজস্বীর সঙ্গে কথা হতে পারে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে।

অন্যদিকে, সোনিয়ার সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন নীতীশ কুমারও।সূত্রের খবর, আগামী সপ্তাহে সোনিয়ার সঙ্গে বৈঠক করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রীও।

You might also like!