Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

RSS Prant Pracharak Baithak 2025: দিল্লিতে ৪ থেকে ৬ জুলাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক বৈঠক

Prant Pracharak Baithak Of RSS To Be Held In Delhi
Prant Pracharak Baithak Of RSS To Be Held In Delhi

 

নয়াদিল্লি, ২৩ জুন : দিল্লির কেশবকুঞ্জে সংঘের কার্যালয়ে ৪ থেকে ৬ জুলাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বার্ষিক প্রান্ত প্রচারক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সারা দেশের সংঘের পদাধিকারীরা প্রশিক্ষণ-এর পর্যালোচনা করবেন এবং সংঘের আসন্ন শতবর্ষের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। বৈঠকে ২০২৫-২৬ সালে সরসঙ্ঘচালকের সফর, শতবর্ষের কার্যক্রম বাস্তবায়ন এবং সাম্প্রতিক প্রশিক্ষণ সংক্রান্ত পর্যালোচনা করা হবে। সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানিয়েছেন, এই অখিল ভারতীয় সভা ৪ থেকে ৬ জুলাই দিল্লির কেশবকুঞ্জে অনুষ্ঠিত হবে। এতে সংঘের ১১টি ক্ষেত্রের ক্ষেত্র প্রচারক ও সহ-ক্ষেত্র প্রচারক এবং ৪৬টি প্রান্তের প্রান্ত প্রচারক ও সহ-প্রান্ত প্রচারক থাকবেন। সংঘ অনুসারী বিভিন্ন সংগঠনের সর্বভারতীয় পদাধিকারীরাও সভায় অংশগ্রহণ করবেন।

২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত প্রতিনিধি সভার পর এপ্রিল, মে এবং জুন মাসে অনুষ্ঠিত প্রশিক্ষণ এর পর্যালোচনা এবং আসন্ন পরিকল্পনার রূপরেখা নির্ধারণের জন্য এই বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে, সমস্ত সহ-সরকার্যবাহ এবং অখিল ভারতীয় কার্য বিভাগের প্রমুখ, সহ-প্রমুখ এবং কার্যকারিণী সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন। প্রান্ত প্রচারক বৈঠক সর্বভারতীয় স্তরে সংঘের তিনটি প্রধান বৈঠকের মধ্যে অন্যতম। সংঘ এই বছরটিকে শতবর্ষ হিসেবে উদযাপন করছে। শতবর্ষের কর্মসূচি ২০২৫ সালের বিজয়া দশমী থেকে ২০২৬ সালের বিজয়া দশমী পর্যন্ত আয়োজিত হবে। এই বছর এই বৈঠকটি সংঘের শতবর্ষের প্রাক-প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

You might also like!